ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখা দিতে বলা হয়েছে তাকে। গত সোমবার বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের সই করা চিঠি পাঠানো হয় তাকে।

ফয়জুল করিম হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই।

চিঠিতে বলা হয়েছে, বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুলের সোমবার ব্যাপক শোডাউনের মাধ্যমে বরিশাল শহরে যাওয়ার কথা ছিল বলে খবর পায় ইসি। এ ধরনের শোডাউন নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হওয়ায় তা না করতে বলা হয় মুফতি ফয়জুলের প্রতিনিধিকে। এ ধরনের কিছু হবে না বলে মুফতি ফয়জুলের পক্ষ থেকে জানানোও হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, আশ্বাসের পরও সোমবার ইসলামী আন্দোলনের এই প্রার্থীকে ঘিরে ব্যাপক শোডাউন হয়েছে বলে জানতে পেরেছে ইসি। এ কারণেই বুধবার তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গাজীপুরে ২৫ মে, খুলনা ও বরিশালে ১২ জুন এবং সিলেট ও রাজশাহীতে ২১ জুন ভোট হবে। এদিকে ভোটের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের গাজীপুরে মেয়র প্রার্থী আজমত উল্লাকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য একাধিকবার চিঠি দেয়ার পাশাপাশি ঢাকায় তলব করে ইসি। এবার বরিশাল সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীকে তলব করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০২:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩