ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালের ১৪ থানার কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে স্বল্প পরিসরে মহানগর ও জেলা পুলিশের ১৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে কার্যক্রম শুরু হয় বলে মহানগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার জানিয়েছেন।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, নগরীর চার থানার পুলিশ সদস্যরা কোথাও যায়নি। তারা থানাগুলোতে অবস্থান করছেন। দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি কাজ শুরু হবে। বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ জেলায় ১০ থানা রয়েছে। আমরা স্বল্প পরিসরে কাজ শুরু করেছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরু করা হবে। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে।

“বিভিন্ন জায়গায় মৃত্যু বা অপমৃত্যুর যেসব ঘটনা ঘটেছে, সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। এ ছাড়া যেকোনো অভিযোগ জমা নেওয়া হচ্ছে। নাগরিকরা তাদের যেকোনো অভিযোগ থানায় এসে দিতে পারবেন।” বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা যদি এমন চুপ থাকে তাহলে কোনো দিনই নিরাপদ দেশ গড়া সম্ভব হবে না।

দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। তবে এর স্থায়ী সমাধানে পুলিশকে দ্রুত কাজে ফেরাতে হবে।

পুলিশ যতদিন মাঠে কাজ শুরু না করবে ততোদিন দেশের আইনশৃঙ্খলার উন্নতি হওয়াটা কঠিন হয়ে পড়বে বলে তার ভাষ্য।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দেশজুড়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

সমন্বয় কমিটির দেওয়া ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পুলিশ সদস্যরা।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকার পতন পর্যন্ত দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহতের পাশাপাশি অনেক পুলিশ সদস্য হতাহতের শিকার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালের ১৪ থানার কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪