ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

ব‌রিশা‌লে নকল সিগারেট জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ব‌রিশা‌লে কু‌রিয়ার সা‌র্ভিসের কাভার্ড ভ‌্যান থে‌কে ব‌্যানসন এবং হ‌লিউ‌ড ব্রা‌ন্ডের নকল ৮ হাজার ৫০০ প‌্যা‌কেট সিগা‌রেট জব্দ ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বা‌কেরগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক সত্যরঞ্জন খাস‌কেল।

তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিকা‌লে বা‌কেরগঞ্জ বাসস্ট‌্যান্ড এলাকায় অ‌ভিযান চালা‌লে পটুয়াখালীগামী রেড এক্স কু‌রিয়ার সা‌র্ভিসের কাভার্ড ভ্যানে তল্লাশি চালা‌নো হয়। এসময় ওই কাভার্ডভ‌্যান থে‌কে ১৭ কার্টন সিগা‌রেট জব্দ করা হয়। প্যাকেটে ব্রিটিশ টোবা‌কোর ব্যানসন ও হ‌লিউড ব্রা‌ন্ডের লেখা থাকলেও থানায় নি‌য়ে যাচাই বাছাই করা হ‌লে সিগা‌রেটগু‌লো নকল ব‌লে নি‌শ্চিত হওয়া যায়।

তি‌নি ব‌লেন, নকল সিগা‌রেটগু‌লো পাবনা থে‌কে জ‌নৈক নাঈম না‌মের এক ব্যক্তি পটুয়াখালী ও কলাপাড়ায় কু‌রিয়া‌রের মাম্যমে পাঠা‌চ্ছি‌লো। সেখা‌নে প্রাপ‌কের নামের স্থা‌নেও নাঈম লেখা র‌য়ে‌ছে।

থানা সূ‌ত্রে জানা গে‌ছে, সন্ধ্যা ৮টার দি‌কে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ফরহাদ সরদার নাঈম না‌মের ওই ব‌্যক্তি‌কে মু‌ঠো‌ফো‌নে কল করে শ‌নিবা‌রের ম‌ধ্যে থানায় আসার কথা বল‌লে নাঈম না‌মের ওই ব‌্যক্তি ফোন কে‌টে দেন। পরবর্তী‌তে নাঈ‌মের মু‌ঠো‌ফে‌ান বন্ধ পাওয়া যায়।

অপর‌দি‌কে বিশ্বস্ত এক‌টি সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে, ব‌রিশাল নগরী‌তে এই নকল সিগা‌রেট বিক্রি হ‌য়ে থা‌কে। বাজার রো‌ডের চারজন ব‌্যবসায়ীর মাধ‌্যমে এই নকল সিগা‌রেট পু‌রো ব‌রিশা‌লে সাপ্লাই হ‌য়ে থা‌কে। অ‌তি‌রিক্ত লা‌ভের আশায় অল্প দা‌মে খুচরা দোকানগু‌লো‌তে সরবরাহ করা হয় এই সিগা‌রেট। এই সিগা‌রেটও প‌াবনা থে‌কে ব‌রিশা‌লে আ‌সে। ২শ টাকায় ব‌্যানসন সিগা‌রে‌টের প‌্যা‌কেট খুচরা দোকানগু‌লো‌তে সরবরাহ ক‌রে বাজার রো‌ডের ওই চার ব‌্যবসায়ী। আর এরা শুধু ব‌্যানসন ও হ‌লিউড ব্রা‌ন্ডের নকল সিগা‌রেটই সরবরাহ ক‌রে থা‌কে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ব‌রিশা‌লে নকল সিগারেট জব্দ

আপডেট সময় : ০১:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩