ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকসহ অপরাধীদ কোন ছাড় নয়-কাউনিয়া থানার নতুন ওসি জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জহিরুল ইসলাম। নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন শুরু করেছেন।

কাউনিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা রয়েছে তাঁর দায়িত্বকাল ঘিরে।

নবনিযুক্ত ওসি মো. জহিরুল ইসলাম বলেন, কাউনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। অপরাধ, মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় কাউনিয়া থানা এলাকাকে নিরাপদ ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্ব, পেশাদারত্ব, সততা ও আন্তরিকতায় কাউনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল

আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬