ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে ইজতেমা শুরু হচ্ছে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থবারের মতো বরিশালে জেলা ইজতেমা শুরু হচ্ছে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে। বাদ আসর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হেদায়েতি বয়ান শেষে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ইজতেমা।

এ উপলক্ষে ময়দান প্রস্তুতিতে নগরীর উপজেলা পরিষদের পেছনের অংশে বিশাল এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১০ একর এলাকাজুড়ে সামিয়ানা টানানো হয়েছে। তাবলিগের সাথী, বিভিন্ন মাদরাসার ছাত্র এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো প্রস্তুত করা হয়েছে ইজতেমার মাঠ।

বরিশালে ইজতেমা আয়োজনে সহযোগিতা করেছে সদর আসনের এমপি, বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এ বছর মাঠ নির্মাণের জিম্মাদারের দায়িত্বে রয়েছেন সূরা সদস্য আব্দুল্লাহ রাজা। এছাড়া মাঠ পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন বরিশাল হাতেম আলী কলেজ চৌমাথা মারকাজ জামে মসজিদের সানি ইমাম মাওলানা আব্দুর রহিম এবং ব্যবসায়ী মো. মাছুম চৌধুরী।

মাঠের জিম্মাদার আব্দুল্লাহ রাজা বলেন, কাকরাইল মসজিদসহ দিল্লীর হযরত নিজামুদ্দিন (র.) মাদ্রাসার উচ্চ পর্যায়ের মুরুব্বীদের দল আজ বুধবার বরিশালে এসে পৌঁছবেন। মাঠ পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ব্যবসায়ী মো. মাছুম চৌধুরী বলেন, ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে অজুখানা, পাঁচ শতাধিক টয়লেট নির্মাণ, সুপেয় পানিসহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ। বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। বয়ানের জন্য ২৫টি মাইক বসানো হয়েছে। সার্বক্ষণিক স্বাস্থ্য সেবায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ, ফায়ার সার্ভিসের জন্য স্থান নির্ধারণসহ স্টেজ ও প্যান্ডেল তৈরী কাজ শেষ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত বছর বরিশাল জেলা ইজতেমায় প্রায় চার লক্ষাধিক মুসুল্লীর আগমন ঘটেছিল। এবার প্রায় দ্বিগুন মুসুল্লী হবে বলে আশা করা হচ্ছে। বরিশাল জেলার ১১টি থানা নিয়ে জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। ১১টি থানাকে ১৯টি হালকা (ইউনিট) ভাগে বিভক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ইজতেমা শুরু হচ্ছে আজ

আপডেট সময় : ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩