ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বন্যায় ১১ জেলায় ৭১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে আজ মঙ্গলবার ফেনী ও কুমিল্লায় মারা গেছেন চারজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এ পর্যন্ত কুমিল্লায় ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, ফেনীতে ২৮ জন, নোয়াখালীতে ৯ জন, কক্সবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজারে ও লক্ষ্মীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ, ৭ জন নারী ও ১৯ জন শিশু রয়েছে।

এ ছাড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৮টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দী পড়েছে।

১১টি জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন। এরই মধ্যে ৩ হাজার ৬১২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন আশ্রয় নিয়েছেন এবং ৩১ হাজার ২০৩টি গৃহপালিত পশু রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকায় মোট ৪৬৯টি মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছে।

বন্যাকবলিত জেলাগুলোতে এ পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, অন্যান্য খাবার।শিশু খাদ্য ও গো-খাদ্য বাবদ ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া কিছু মানুষ তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বন্যায় ১১ জেলায় ৭১ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪