ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৫’শ নেতাকর্মী আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে চারশ’ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. রায়হান হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।

ছাত্রলীগ নেতা রায়হানের দায়েরকৃত মামলায় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে ও নাসির উদ্দিনের মামলায় জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান বলেন, গতকাল শনিবার বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। মামলা দু’টিতেই হামলার অভিযোগ তুলেছে বাদী পক্ষ।

প্রসঙ্গত, গতকাল শনিবার পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহরের বনানী সড়কের বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় পূর্ব নির্ধারিত কর্মসূচি জনসমাবেশ পণ্ড হয়ে যায়। পথে পথে বাধার মুখে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জন সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি।

সকালে শুরু হওয়া সংঘর্ষ দুই ঘণ্টাব্যাপী চলাকালে মুসলিমপাড়া মোড় থেকে বনানী সড়কের বিএনপি দলীয় কার্যালয় পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় ওই এলাকা ও এর আশপাশের এলাকার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা যায়।

এদিকে, বিএনপির দাবি তাদের দুই থেকে আড়াইশ’ নেতাকর্মী আহত হয়েছেন আর আওয়ামী লীগের দাবি তাদের ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। দুই পক্ষেরই দাবি একে অপরের উপর হামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পটুয়াখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৫’শ নেতাকর্মী আসামি

আপডেট সময় : ০২:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩