নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল
- আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র ও নানা অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের নেতৃত্বে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। তারা সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিলে সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















