ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজ বাড়িতে আ’ লীগ নেতাকে হত্যা, ৫৮ জনের বিরুদ্বে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বরগুনায় নিজ বাড়িতে শফিকুল ইসলাম পনু আকন (৪৫) নামে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৫৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে ) বরগুনা থানায় মামলা দায়ের করেছেন নিহত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আকনের স্ত্রী মারজিয়া আকতার।

এই মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শফিকুল বরগুনা সদর উপজেলার পাকুরগাছিয়া গ্রামের মৃত মোসলেম আলী আকনের ছেলে। তিনি আয়লা-পাতাকাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মামলার ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. হৃদয় হাসান, মো. সাইফুল ইসলাম, মশিউর রহমান জুয়েল, স্বপন হাওলাদার, মো. চান মিয়া, মো. সুজন, মো. জসিম মৃধা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পনু আকনকে বুকে পিঠে, পায়ে হাতে কপালে, মাথায় কমপক্ষে ৫০ টি কোপ দেয় এবং বুকে টেঁটা মেরে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর লাশ নিয়ে যাওয়ার সময় স্ত্রী ও ছেলে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের পেটাতে থাকেন। লাশ নিতে না পেরে আসামিরা ঘরের সামনের বারান্দায় সোফায় আগুন ধরিয়ে দেন। ওই রাতে বরগুনা সদর হাসপাতালে নেওয়ার সময় আসামীরা বাধা দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১০ টায় চিকিৎসক পনু আকনকে মৃত ঘোষণা করেন।

অন্য দিকে হত্যা মামলার এক নম্বর আসামি আকাইদ হোসেন ঠান্ডার মা রোকেয়া বেগম বাদী হয়ে নিহত শফিকুল ইসলাম পনু আকনের ছেলে সাজিদুল ইসলাম হৃদয়সহ ২১ জনের নামে একটি বরগুনা থানায় মামলা করেছেন। ওই মামলায় নেয়ামুল, রাব্বি ও মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আলী আহম্মেদ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৪ মে) নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী মারজিয়া আকতার ছবি বাদী হয়ে আকাইদ হোসেন ঠান্ডাসহ ৫৮ জনের নামে একটি মামলা করেছেন। আমরা উভয় পক্ষের ১০ আসামিকে গ্রেপ্তার করেছি। সূত্র:বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নিজ বাড়িতে আ’ লীগ নেতাকে হত্যা, ৫৮ জনের বিরুদ্বে মামলা

আপডেট সময় : ০২:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩