ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত সেবায় সফলতা ও প্রশংসা কুড়িয়ে বিদায় নিচ্ছেন বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম! ​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার! বিএমপি’র কোতোয়ালিতে সুনাম কুড়িয়েছেন ওসি মামুন, এবার ডিবিতে নতুন দায়িত্ব

কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক দর্শক।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে কড়াপুর পপুলার মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।

আয়োজকরা জানান, আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এ ধরনের ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে এলাকার তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬