ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কথায় নয় কাজে বিশ্বাসী, উন্নয়নের জোয়ার বইবে বাকেরগঞ্জে- চেয়ারম্যান প্রার্থী রাজিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক 

বাকেরগঞ্জে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা বিরামহীন প্রচারণায় দিন পার করছেন। কর্মী ও সমর্থকরাও সমানতালে নিজেদের প্রার্থীকে বিজয়ে নিরলস কাজ করে যাচ্ছে। স্ব স্ব অবস্থান থেকে প্রার্থীরা উপজেলার উন্নয়নে নানামুখী প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের মাঝে। আর ভোটাররাও পছন্দের প্রার্থীকে বাছাই করে নিচ্ছেন। যার প্রতিফল ঘটবে আগামী ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে। এক্ষেত্রে জনপ্রিয়তার শীর্সে থাকা উপজেলা চেয়ারম্যান পদে রাজিব আহম্মদ তালুকদার ইতিমধ্যে অর্জন করেছেন ভোটারদের আস্থা। সে মোতাবেক ছুটছেন তাদের দোরগোড়ায়।

 উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন উপজেলার পথে-প্রান্তরে। আর পুরো উপজেলাবাসীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও নির্বাচিত হলে যথাযথভাবে পালন করবেন বলেও অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের গণসংযোগ করেন।

এসময় জনতার উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী রাজিব বলেন, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে নির্বাচনে অংশ নিয়েছি। আমার পরিবার আপনারা। আপনাদের দোয়া ও ভালবাসা প্রত্যাশা করছি। নির্বাচিত হলে আমার কিছুই নেয়ার নেই। সর্বদা আপনাদের উন্নয়নে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী।  বাকেরগঞ্জ উপজেলার রাস্তা-ঘাট থেকে শুরু করে সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করবো। এ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব। 

রাজিব বলেন, আমার কর্মী সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। প্রচার মাইক ভাংচুর করছে। আমার প্রতি আপনাদের ভালবাসায় প্রতিহিংসা প্রবণ হয়ে ওঠছে প্রতিপক্ষরা। আমরা বিচলিত নই। সহিংসতায় বিশ্বাসী না। সহাবস্থান বজায় রাখতে চাই। তাই বলে এই না হামলা-হয়রানী করবে। আপনাদের সাথে নিয়ে আমরা এর জবাব দিব। 

এসময় চেয়ারম্যান প্রার্থী সকলের দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেছেন। 

এদিকে জনসভা শেষে রাজিবের সমর্থনে বিশাল একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি চরামদ্দি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ২০২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৭৫ জন, নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২২৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

কথায় নয় কাজে বিশ্বাসী, উন্নয়নের জোয়ার বইবে বাকেরগঞ্জে- চেয়ারম্যান প্রার্থী রাজিব

আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪