ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জিয়াউদ্দিন শিকদার বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শুভেচ্ছা নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার দীর্ঘ রাজপথের ত্যাগের মূল্যায়ন, এবার নগর উন্নয়নের দায়িত্বে জিয়াউদ্দিন সিকদার বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান! বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স এক্সিবিশন-২০২৬’ (Science Exhibition 2026)।

১০ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করে। শুধু প্রজেক্ট প্রদর্শনই নয়, বরং নিজেদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার সুযোগ পায় খুদে বিজ্ঞানীরা।

প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যকারিতা, প্রযুক্তিগত দিক ও বাস্তব প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন করেন। শিক্ষার্থীরাও আত্মবিশ্বাসের সঙ্গে অতিথিদের প্রশ্নের উত্তর দেয় এবং নিজেদের উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরে।

প্রদর্শনীতে বিচারক ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মানজুর আহমেদ, বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন খলিফা, বরিশাল জিলা স্কুলের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন খান, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ হেলেনা বেগম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোকছেদুর রহমান।

বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা কর্মকর্তাদের সামনে নিজেদের প্রজেক্ট উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা অর্জন করে বাস্তব অভিজ্ঞতা। এ আয়োজন তাদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক শিক্ষা, গবেষণামুখী চিন্তা ও সৃজনশীল উদ্ভাবনে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মূল্যবান সময় দিয়ে আয়োজনটি পরিদর্শন ও মূল্যায়ন করায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা

আপডেট সময় : ০৯:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬