নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ১০:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
নিজস্ব প্রতিবেদক
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল ও আল আমিন, সদস্য আরিফুর রহমান বাবু, টলন, তপন ও আল মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান বাপ্পি এবং নগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে জিয়াউদ্দিন সিকদারের নিয়োগকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বরিশালের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ।

















