সংবাদ শিরোনাম ::
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এ সময় ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জিয়াউদ্দিন সিকদার জিয়ার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং বরিশাল নগরীর উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন।
















