এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা।
গতকাল অনুষ্ঠিত এ ফাইনাল প্রতিযোগিতায় সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান।
এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে কড়াপুর পপুলার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি উপভোগ করতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক।














