বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
‘শিক্ষকতা একটি মহান পেশা’—এই চেতনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশনের সভাপতি মো. আনোয়ারুল হক তারিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. জসীম উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে শিক্ষকতার মহান দায়িত্ব, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। দিনটি উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।














