ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত সেবায় সফলতা ও প্রশংসা কুড়িয়ে বিদায় নিচ্ছেন বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম! ​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার! বিএমপি’র কোতোয়ালিতে সুনাম কুড়িয়েছেন ওসি মামুন, এবার ডিবিতে নতুন দায়িত্ব

বিএমপি’র কোতোয়ালিতে সুনাম কুড়িয়েছেন ওসি মামুন, এবার ডিবিতে নতুন দায়িত্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএমপি’র কোতোয়ালিতে সুনাম কুড়িয়েছেন ওসি মামুন, এবার ডিবিতে নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অন্যতম গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি মডেল থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে গোয়েন্দা শাখায় (ডিবি) নতুন দায়িত্ব পেয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন উল ইসলাম। একই সঙ্গে কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মনিরুল ইসলাম।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বিএমপির প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালনকালে ওসি আল মামুন উল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা নিশ্চিত করতে কাজ করেছেন। দায়িত্ব পালনের সময়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে সমন্বয় রেখে থানার কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে তিনি সুনাম অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এবার তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে অপরাধ তদন্ত ও গোয়েন্দা কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অন্যদিকে, মো. মনিরুল ইসলাম কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব নিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেবেন বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কর্মস্থল ডিবিতেও ওসি আল মামুন উল ইসলাম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিএমপি’র কোতোয়ালিতে সুনাম কুড়িয়েছেন ওসি মামুন, এবার ডিবিতে নতুন দায়িত্ব

আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬