ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের পিতার রুহের মাগফিরাত কামনায় ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের দোয়া মাহফিল

admin
May 19, 2026 8:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম-এর পিতা মরহুম আবদুল মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ১৭ নং ওয়ার্ড ছাত্রদল।
সম্প্রতি বরিশাল নগরীতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের উদ্যোগ নেন ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা সৈয়দ মাহিন। অনুষ্ঠানে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য সচিব নাভিদ রহমান খান, মহানগরের ৩ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ আবু তাহের, সদস্য সচিব আরিফুর ইসলাম আশিক সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা মরহুম আবদুল মজিদ খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে বিশেষ মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালার নিকট তাকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, শোকাহত সময়ে ছাত্রদল পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সকল সুখ-দুঃখে একসাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।