ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ-এ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
February 23, 2026 11:43 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস, ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: মোকলেচুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।