ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভুয়া সমন্বয়ক-বিভ্রান্তি দূর করতে ৪ উপ-কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করতে নতুন চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন চারটি উপ-কমিটি হলো অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন।

উপ-কমিটির তালিকা প্রকাশ করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, এ টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে।বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে।

তিনি আরও লেখেন, শৃঙ্খলা রক্ষা ও ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উপ-কমিটিতে যারা

অর্গানাইজেশন উইংয়ে রয়েছেন আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি ও থান তালাত মাহমুদ রাফি।

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবশ্বের আলম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম, তকিউদ্দিন আহমেদ, হাসিব আল ইসলাম ও মাহিন সরকার।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সদস্যরা হলেন রিজওয়ানা রিফাত, আবদুল্লাহ সালেহিন অয়ন, ওতাহমিদ আর মুদাস্সির চৌধুরী। আর অথরাইজেশনে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভুয়া সমন্বয়ক-বিভ্রান্তি দূর করতে ৪ উপ-কমিটি গঠন

আপডেট সময় : ১১:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪