ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে মিছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর এক সদস্যের কাছ অস্ত্র ছিনিয়ে মিছিল করার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জ সদর উপজেলার ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করে। বিকেল ৩টার পর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা মিছিল নিয়ে গোপীনাথপুর শরীফ পাড়ার ঢাকা-খুলনা মহাসড়কে একত্রিত হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কের দুই পাশের অনেক গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ছররা গুলি ছোড়ে।

এরপর সংঘর্ষ হলে বিক্ষোবভকারীদের মধ্যে এক শিশুসহ দুইজন ও পাঁচ সেনা সদস্য আহত হয়। পরে সেনা সদস্য দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

স্থানীয়দের মধ্যে আহতদের মধ্যে রয়েছে নিজামকান্দি গ্রামের সফি কাজির ছেলে নূর কাজি (১০)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে মিছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের

আপডেট সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪