ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর ২০৬ ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে দেশব্যাপী ২০৬টি ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যাম্পগুলোর মাধ্যমে ৫৮টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গতকাল (৮ আগস্ট) ও আজ শুক্রবার (৯ আগস্ট) সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালাতে যাওয়া কয়েদিদের বাধা দেয়। এ ছাড়া কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহতের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়।

আইএসপিআর আরও জানায়, কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন হয় এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনা করে। রাজধানীর ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়ন করা হয়েছে, যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে। সেই সঙ্গে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর ২০৬ ক্যাম্প

আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪