ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলায় ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মসুচী সম্পন্ন হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মু: জিয়াউল করিম।

এসময় তিনি ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  সব ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন।

অনুষ্ঠানে বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সাইকো-সোশ্যাল কাউন্সেলিং , প্রশিক্ষণ , সামাজিক পুনরেকত্রীকরণ সেবা ও  অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা প্রদান করবে তা কর্মশালায় উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। এছাড়া বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাথে যোগাযোগ করার আহবান রাখা হয়।

চরমোনাই ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ মুন্সীর সভাপতিত্বে কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত সদস্যগণ, গ্রাম পুলিশ, দফাদার, সুশীল সমাজের প্রতিনিধি , ইমাম, সাংবাদিক, শিক্ষক প্রমূখ।

এর আগে কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মো: রাকিব হোসেন , প্রোগ্রাম অর্গানাইজার , ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
কর্মশালাটি সঞ্চালনা ও মুল বক্তব্য উপস্থাপন করেন এস এম সুদীপ্ত শাহীন, সাইকোসোস্যাল কাউন্সেলর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এম আর এস সি, বরিশাল । সার্বিক সহযোগিতা করেন মো: রাকিব হোসেন , প্রোগ্রাম অর্গানাইজার, মো: ফয়সাল , এম আর এস সি , বরিশাল সদর ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪