ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিউনেস ল্যাবরেটরী স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, স্মৃতিময় সেই ২৬ মার্চ। গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ।

জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এ দিবসটিতে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ কর্মসুচী পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বরিশালের নিউনেস ল্যাবরেটরী স্কুলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নগরীর রুপাতলী হাউজিং এলাকায় চলমান প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মসুচী সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মোঃ আতিকুল্লাহ।

তিনি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের পাশাপাশি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভুমিকা পালনকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নিউনেস ল্যাবরেটরী স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় : ১১:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪