ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে দুই ইটভাটাকে জরিমানা, কিলন ও চিমনিসহ কাঁচা ইট ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়। এ সময় ড্রাম চিমনিযুক্ত দুটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি দুটি ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্ব বরিশাল সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী চরকরনজি এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স আর এইচ বি ব্রিকসের মালিক মো. হারুন-অর রশিদকে তিন লাখ টাকা ও হিজলতলা এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স দোলা ব্রিকসের মালিক সঞ্জিব দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রাম চিমনিযুক্ত উভয় ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইকবাল হোসেন জানান, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীন জেলাসমূহের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ দপ্তর কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে দুই ইটভাটাকে জরিমানা, কিলন ও চিমনিসহ কাঁচা ইট ধ্বংস

আপডেট সময় : ০৯:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪