ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মেহেন্দিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিব তাজ
অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক মেহেন্দিগঞ্জ থানায় যোগদানের পর থেকেই ধারাবাহিক ভাবে আইনের যথাযথ প্রয়োগ ও সাধারণ জনগণের দোরগোড়ায় আইনের সহয়তা পৌছে যায় বলে ধারণা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের।

তবে ধারনা নয়, বাস্তবেই তার প্রতিফলন দেখিয়ে চলছেন অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় মৎস্যজীবীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা করেন।

১৩ নং গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ বেল্লাল মোল্লার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ইয়াছিনুল হক, কমিউনিটি পুলিশের সদস্যগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, অত্র ইউনিয়নের মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবী সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় লোকজন তাদের বক্তব্যের মাধ্যমে জানায় যে-অত্র ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য বিদ্যমান। স্থানীয় রাজনৈতিক পালা বদলের কারণে প্রভাবশালী পক্ষ অপর পক্ষকে কোনঠাসা করার চেষ্টা করছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, তিনি তার বক্তব্যে বলেন, গোবিন্দপুর ইউনিয়নের কোথাও কোন মারামারি ও আইনশৃঙ্খলা অবনতি ঘটানো যাবেনা। বাংলাদেশ পুলিশের ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয় ও পুলিশ সুপার এর নির্দেশনা, কোথাও কোন এলাকায় কোন মাছঘাট দখল বা বন্ধ করা যাবেনা। কোন জেলে বা পাইকারি মাছ ব্যবসায়ীকে হুমকি ধামকি বা ভয়ভীতি প্রদর্শন করা যাবেনা। সকল ব্যবসায়ীরা যাতে নিজের মতো করে যার যার ব্যবসা করতে পারে সেই চেষ্টা ও উদ্দ্যোগ মেহেন্দিগঞ্জ থানা পুলিশ করে যাচ্ছে। অত্র ইউনিয়নের কোথাও কোন আইনশৃঙ্খলার অবনতি ঘটলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াছিনুল হক আরো বলেন যে-আপনারা এলাকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা বাণিজ্য করার জন্য আহবান জানান। তাছাড়া অত্র ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণ যাতে সুষ্ঠু ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে তার লক্ষ্যে থানা পুলিশের বিশেষ পুলিশি টহল গোবিন্দপুর ইউনিয়ন এলাকায় আগামীকাল থেকেই চালু করা হবে। পুলিশের পক্ষ থেকে সর্বস্থরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

মেহেন্দিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪