ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন খোকন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় অপর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।

রোববার বিকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হাজির হয়ে প্রার্থী শেখ মো. আলম রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ফলে ওই ওয়ার্ডে এখন একমাত্র প্রার্থী হিসেবে আছেন রফিকুল ইসলাম খোকন।

তবে এখনই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন।

তিনি বলেন, “মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। ওই দিন আনুষ্ঠানিকভাবে রফিকুলকে নির্বাচিত ঘোষণা করা হবে।”

প্রার্থিতা প্রত্যাহার করা শেখ মো. আলম বলেন, স্বইচ্ছায় তিনি তার মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন।

অপর প্রার্থী রফিকুল ইসলাম খোকন বলেন, “এ ওয়ার্ডে দুজন প্রার্থী ছিলেন। একজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। একক প্রার্থী হিসেবে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছি।”

বরিশাল জেলা আইনজীবী সমিতির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। বরিশাল আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন তিনি।

বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক এই প্রচার সম্পাদক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সমর্থক হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন খোকন

আপডেট সময় : ০২:২০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩