ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫ বিষধর সাপ বনে অবমুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধারের পর পাঁচটি সাপ বনে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে সাপগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আবদুল কাইয়ুম ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী আইনজীবী সমিতির সামনে আলমগীর নামের এক সাপুড়ের কাছ থেকে সাপগুলো উদ্ধার করা হয়। পরে সাপ ধরবে না মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াকে ছেড়ে দেওয়া হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, অবমুক্ত করা পাঁচটি সাপের মধ্যে- দুটি তীব্র বিষধর পদ্ম গোখরা, একটি কাল নাগীনি ও দুটি নির্বিষ দারাস সাপ।

এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, বন্যপ্রাণী সংরক্ষনে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। এর আগেও আমরা বেশ কিছু সাপ, বানর, পাখি এবং বন বিড়ালসহ বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে সাপ উদ্ধারে। বন্যপ্রাণী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

৫ বিষধর সাপ বনে অবমুক্ত

আপডেট সময় : ০১:২৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩