ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হত্যাকাণ্ড পিরোজপুরে, আত্মগোপন চট্টগ্রামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এএসআই সাইফুল্লাহ প্রতিদিনের মতো শনিবার দায়িত্ব পালন করছিলেন। হাজী ক্যাম্প এলাকায় সন্দেহজনক দুজন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তারা দৌড়ে পালাতে চান। তখন তাদের আটক করে থানায় নিয়ে গেলে স্বীকারোক্তি দেয়- তারা পিরোজপুরে খুন করে চট্টগ্রামে আত্মগোপনে রয়েছেন।

আটককৃত শেখ রুমান হোসেন পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সেহাংগল গ্রামের মৃত শেখ মকবুল হোসেনের পুত্র, অন্য আসামি মাসুম বিল্লাহ একই এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র।

রোববার সকাল ১০টায় পাহাড়তলী থানা মিডিয়া কর্নারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেন উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন। তিনি বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। সিডিএমএস যাছাই করে এসব তথ্য পাওয়া গেলে নেছারাবাদ থানায় যোগাযোগ করি। ক্লুলেস হত্যা মামলার আসামিদের গ্রেফতারের মাধ্যমে নেছারাবাদ থানার চাঞ্চল্যকর লোমহর্ষক খুন করে লাশ গুমের মামলার রহস্য উদঘাটনে সহযোগিতা করায় পাহাড়তলী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার।

আটককৃত রুমান পুলিশকে জানান, তার প্রবাসী ও ডিভোর্সি বোনের পরকীয়ার কারণে তার বন্ধু হাসানুর রহমান অপুকে শ্বাসরোধে হত্যা করে। পরে উঠানে গর্ত করে লাশ গুম করে। এ বিষয়ে পিরোজপুরের নেছারাবাদ থানায় ৭ অক্টোবর একটি হত্যা মামলা হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিন বলেন, এএসআই সাইফুল্লাহ বুদ্ধিমত্তায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানার হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আসামিদের পিরোজপুর জেলার নেছারাবাদ থানার এসআই আসাদুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

হত্যাকাণ্ড পিরোজপুরে, আত্মগোপন চট্টগ্রামে

আপডেট সময় : ১২:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩