ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হত্যাকাণ্ডের নয় বছর, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ হত্যাকাণ্ডের নয় বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাকিব হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন মঈন।

তিনি জানান, গ্রেফতার রাকিব হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার দামুদারকাঠি এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

তার নামে গৌরনদী মডেল থানায় এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২০১৩ সালে মামলা হয়। যে মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দীর্ঘ ৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

এছাড়া উজিরপুর মডেল থানায় দায়ের হওয়া অপর একটি চুরি মামলাতেও ২০১৫ সালে আদালত কর্তৃক এক বছরের কারাদণ্ড প্রাপ্ত হন রাকিব। পাশাপাশি তার নামে গৌরনদী মডেল থানায় ২০২০ সালে দায়ের হওয়া অপর আরেকটি মারামারি মামলাও আদালতে বিচারাধীন। এ তিন মামলাতেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

তবে কখনো তিনি বরিশাল নগরে, কখনো গৌরনদী, কখনো উজিরপুর, কখনো মাদারীপুর কিংবা ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে থাকায় দীর্ঘদিন তাকে গ্রেফতার করা যায়নি। সর্বশেষ তথ্যপ্রযুক্তির ব্যবহারে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

হত্যাকাণ্ডের নয় বছর, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩