ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

স্ত্রীকে কু-প্রস্তাব, বন্ধুকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ স্ত্রীকে কু-প্রস্তাব প্রদানকারী ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার অভিযোগে ইউসুফ মোল্লা (২০) নামে এক যুবকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সেইসাথে খুন হওয়া অপহরণকৃত ব্যবসায়ী শাহিন মোল্লা (৩৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহিন মোল্লা বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার মোঃ এমদাদুল হক মোল্লার ছেলে।

অপরদিকে গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার আমতলী থানাধীন কালীপোড়া এলাকার রুহুল আমিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (২০) ও তার দুই সহযোগী পটুয়াখালী কলাপাড়া উপজেলার গন্ডামারি এলাকার রকিবুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম অমি (১৯) এবং বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের মিজান শিকদারের ছেলে হামিম শিকদার (১৯)।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান।

লিখিত বক্তব্যে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি বলেন, একই এলাকায় বসবাসের কারনে খুন হওয়া শাহিন মোল্লার সাথে গ্রেফতার হওয়া মোঃ ইউসুফ মোল্লার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পূর্বে ব্যবসায়ী শাহিন মোল্লা গ্রেফতার ইউসুফ মোল্লার সদস্য বিবাহিত স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে কু প্রস্তাব দেয়। এতে ইউসুফ মোল্লা ব্যবসায়ী শাহিনের ওপর ক্ষিপ্ত হয় এবং হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী গত ২৭ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে ইউসুফ তার অপর দুই সহেযোগী নাজমুল ও হামিকে সাথে নিয়ে ব্যবসায়ী শাহিনকে বরিশাল নগরের রুপাতলী কাঠালতলা তালকুদার হাউজিং প্রথম গলির নাহার ভিলার চতুর্থ তলায় নিয়ে যায়। যেখানে হত্যার মূল পরিকল্পনাকারী ইউসুফ মোল্লা ভাড়া থাকতেন।

ওই বাসায় নেয়ার পর গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ব্যবসায়ী শাহীন মোল্লার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার মরদেহ বস্তাবন্দি করে বাথরুমের ফলস্ ছাদের ওপরে গুম করে রাখে। এছাড়া যাতে কেউ না বুঝতে পারে সেজন্য ফলস্ ছাদের দরজা আঠা দিয়ে বন্ধ করে দেয়।

এদিকে শাহীন মোল্লা নিঁখোজ হওয়ার ঘটনায় তার স্বজন মোঃ আঃ খালেক হাওলাদার ৩০ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। পাশাপাশি ৩১ জানুয়ারি শাহীন মোল্লার বোন শিরিন আক্তার মুন্নী র‌্যাবের নিকটও একটি অভিযোগ করেন।

যার ধারবাহিকতায় র‌্যাব তদন্ত কার্যক্রম শুরু করে। এরইমধ্যে ২ ফেব্রুয়ারী গ্রেফতারকৃতরা ভিকটিমের পরিবারের নিকট মোবাইল ফোনের মাধ্যমে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ অবস্থায় র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে ঘটনার সত্যতা পেলে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেফতার কৃতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র সহাকরী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে শনিবার রাত পৌনে ২ টার দিকে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম ইছাকাঠী, কাশিপুর ও বাকেরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করে। পাশপাশি মরদেহ উদ্ধার করে থানা পুলিশের সহযোগীতায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

তিনি জানান, এ ঘটনার সাথে গ্রেফতারকৃত তিনজন জড়িত ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। বাকি কেউ জড়িত থাকলে অধিকতর তদন্তে বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

স্ত্রীকে কু-প্রস্তাব, বন্ধুকে হত্যা

আপডেট সময় : ০১:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩