ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

সেনা সদস্য ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বরগুনায় বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেয়ায় ও জমিজমা আত্মসাতের অভিযোগে সেনা সদস্য সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের জেলখানা গ্রামের মৃত খবির মুসুল্লীর স্ত্রী মোসা. হাসিনা বেগম। মামলার আসামি মো. আল আমিন হাসিনার আপন ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

শনিবার (২০ মে) বিকালে বাদীর আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদীকে তার ছেলে ভরনপোষণ না দিয়ে বিভিন্ন সময় নির্যাতন ও স্বামীর জমিজমা থেকে বঞ্চিত করে কৌশলে তা আত্মসাৎ করে নিয়ে ঘর থেকে বের করে দেয়। এ অভিযোগে বুধবার (১৬) বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ছেলে আল আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন মা হাসিনা বেগম। বৃহস্পতিবার আদালত মামলাটি আমলেও নিয়েছে। আশাকরি শীঘ্রই আদালতের মাধ্যমে বাদী তার ন্যায় বিচার পাবেন।

বাদী হাসিনা বেগম বলেন, আমাত স্বামীর মৃত্যুর পরে জমিজমা বর্গা চাষ করে আমি জীবিকা নির্বাহ করে আসছিলাম। সকল জমিজমা কৌশলে আমার ছেলে তার নামে দলিল করে নিয়ে এখন আমাকে চিকিৎসাসহ ভরনপোষণ থেকে বঞ্চিত করছে। আমি বৃদ্ধ মানুষ, ভরনপোষণ ও জমি ফেরত চাওয়ায় আমাকে মারধর করে আমার ছেলে ও তার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই বিচার চেয়ে আমি এ মামলা করেছি।

অবশেষে হাসিনা বেগমের ঠাই হয়েছে বড় মেয়ের জামাই বাড়িতে। সেখান থেকেও তুলে নিতে পায়তারা করছেন ছেলে আল আমিন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসিনা বেগমের ছেলে সেনা সদস্য মো. আল আমিন মুঠোফোনে বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয় আমি বক্তব্য দিতে পস্তুত না। পরে আপনাকে জানাবো।

এ বিষয়ে এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির বলেন, আমি খোঁজখবর নিয়েছি ঘটনা সত্য। যে মা গর্ভে ধারণ করেছে সেই মায়ের সাথে কোনরকমই এমনটা করতে পারে না। আল আমিন চরম অন্যায় করেছে। তার বিচার হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সেনা সদস্য ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

আপডেট সময় : ০১:২২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩