ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নেতৃত্বের আনুগত্য অপরিহার্য- এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন আমির নির্বাচিত হয়েছেন ড. এস.এম. মাহফুজুর রহমান। নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় নগরীর একটি মিলনায়তনে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলার সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা ও অঞ্চল টিম সদস্য এ.কে.এম ফখরুদ্দিন খাঁন রাযী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগরী নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরী সেক্রেটারী মাওলানা মতিউর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আঃ মান্নান, জেলা সহকারী সেক্রেটারী আজিজুর রহমান অলিদ ও মোঃ সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চু সহ জেলা কর্মপরিষদ ও মজলিশে শূরার পুরুষ ও মহিলা সদস্যগণ এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা বেগবান করতে নেতৃত্বের প্রতি আস্থা, আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং গৃহীত সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। সংগঠনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ কাজের জন্য জবাবদিহির আওতায় থাকতে হবে। তিনি বলেন, নেতৃত্বের দায়িত্ব ও জবাবদিহি যেমন বেশি, তেমনি অধস্তন দায়িত্বশীলদেরও সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা মেনে নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হতে হবে। দ্বীনি কাজের অগ্রগতিতে আমিরকে সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে। নেতৃত্বের প্রতি আনুগত্য ব্যক্তিপূজা নয়; বরং সংগঠনের নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন।
তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে। আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান ও বিস্তৃত করতে হবে। ইসলামী সমাজ বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতের নেতা-কর্মীদের যোগ্য, দক্ষ ও আদর্শিক কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রত্যেক নেতা-কর্মীকে নিজেদের জ্ঞান, যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।
সদ্য বিদায়ী জেলা আমীর মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, ২০০০ সালে জেলা সেক্রেটারি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন শুরু করে পরবর্তীতে দীর্ঘদিন জেলা আমীরের দায়িত্ব পালন করেছেন। এ দীর্ঘ পথচলায় সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থনের জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, সাংগঠনিক দায়িত্ব পরিবর্তন একটি স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। পদ-পদবির ঊর্ধ্বে উঠে সংগঠনের আদর্শ ও বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সহযোগিতা ও আস্থা রেখে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমান বলেন, আমীরের দায়িত্ব কোনো পদমর্যাদা নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জবাবদিহির অনুভূতি নিয়ে এ দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার চেষ্টা করবেন। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এ দায়িত্ব যথাযথভাবে পালন সম্ভব নয়। তাই বরিশাল জেলা জামায়াতের সর্বস্তরের জনশক্তির দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা/মহানগরী আমীরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এর আগে গত ৩ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে কেন্দ্র থেকে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে পুরুষ ও মহিলা সদস্যরা ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন আমির নির্বাচনে ভোট প্রদান করেন।
এদিকে সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমির মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারকে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে ঘোষণা করা হয়। তিনি ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে বরিশাল জেলা আমির এবং ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বরিশাল পূর্ব জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬