ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, স্কুলের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে ওই শিক্ষিকা কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত বশির স্থানীয় বালিয়াতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পক্ষিয়াপাড়া গ্রামের মৃত রহমত আলী মৃধার ছেলে। মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা স্কুলে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতেন।

বার বার ব্যর্থ হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে। পরে ওই শিক্ষিকা প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে নামলে বশির তাকে জাপটে ধরে। এসময় শিক্ষিকার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির দৌড়ে পালিয়ে যায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

ওই শিক্ষিকার স্বামী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশ মিমাংসা করতে চেয়েছিলো। কিন্তু তারা কোনো কিছুই মানেনা। পরে উল্টো তারা আমাদের বাড়িতে এসে আমাকে মারধর করে।

এমনকি ইয়াবাসহ বিভিন্ন মাদক দিয়ে আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামিকে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, স্কুলের সহ-সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩