ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

র‍্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : ববি উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে। র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে ‘র‍্যাগিং বিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক কর্মশালায় উপাচার্য এসব কথা জানান।

তিনি বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন যেকোনো মানসিক চাপকে কমিয়ে দিতে সাহায্য করে। শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট আছে। বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং মুক্ত গড়ে তুলতে শিক্ষার্থীসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আরও ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার। ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের সেকশন অফিসার সাইফা আলমের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন জ্যেষ্ঠ শিক্ষার্থী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

র‍্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : ববি উপাচার্য

আপডেট সময় : ০২:৩৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩