ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান! বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদক নির্মূলে তৎপর স্টীমারঘাট পুলিশ ফাঁড়ি, ইয়াবাসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল নগরীর ১০ নং ওয়ার্ডস্থ ভাটারখাল মোড়ের ডিসি ঘাটের প্রবেশমুখ থেকে তাকে আটক করা হয়। একই সময়ে সাথে থাকা ৪০ পিস ইয়াবা উদ্বারপুর্বক জব্দ করে পুলিশ।

আটককৃত যুবক বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে মো: মিলন হাওলাদার।

পুলিশ সুত্রে জানা গেছে , বাকেরগঞ্জের ভান্ডারীকাঠি গ্রামের বাসিন্দা মিলন হাওলাদার পেশায় একজন মাদক ব্যবসায়ী। তিনি প্রায়শই বরিশালে মাদক সংগ্রহের উদ্দেশে আসেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক আনা-নেওয়া করছিলেন। অনুরুপভাবে সোমবার বিকেলে মিলন বরিশালে এসেছিলেন, মাদক সংগ্রহ করতে। অবশ্য তিনি মাদক সংগ্রহ শেষে ফিরেও যাচ্ছিলেন, কিন্তু স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের কৌশলের কাছে ধরাশায়ী হন। রাতে ৪০ পিস ইয়াবা নিয়ে ফেরারপথে নগরীর বান্দরোডস্থ ভাটারখাল এলাকায় তাকে পাকড়াও করেন সংশ্লিষ্ট ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম। ফাঁড়ি পুলিশের ইনচার্জের সাথে এই সফল অভিযানে অংশ নেন এএসআই মাহবুবুর রহমান, সমমর্যদার কর্মকর্তা আকিব উল্লাহ, এটিএসআই জাকির হোসেন এবং জাঈদুর রহমান।

ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বরিশাল নগরীতে মাদকের বিরুদ্ধে যে চিরুনি অভিযান চলছে, তাতে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশও ভূমিকা রাখছে। শীর্ষপুলিশ কর্মকর্তার নির্দেশনার আলোকে প্রতিদিন আওতাধীন এলাকাসমূহে অভিযান পরিচালিত হচ্ছে, এতে মাদক উদ্ধারের পাশাপাশি অনেকে গ্রেপ্তারও হচ্ছেন।

এসআই শহিদুল ইসলাম জানান, তাঁর ফাঁড়ি আওতাভুক্ত রসুলপুর, ভাটারখাল এবং শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) নামক এই তিনটি কলোনীতে (বস্তি) বিশেষ নজর দেওয়া হয়েছে।

এদিকে অভিযুক্ত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

মাদক নির্মূলে তৎপর স্টীমারঘাট পুলিশ ফাঁড়ি, ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩