ঢাকাFriday , 1 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা

admin
May 1, 2026 9:39 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন সান্টু মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেছেন।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মেহনতী মানুষের ঘাম ও পরিশ্রমেই একটি দেশের অর্থনীতি সচল থাকে। শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, মে দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিনের চেতনা ধারণ করে সকলকে শ্রমিকবান্ধব সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

মোশাররফ হোসেন সান্টু দেশের সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান।