সংবাদ শিরোনাম ::
বিসিসি মেয়রের শুভাগমন, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে শত শত নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা মিছিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রূপাতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বর সংস্কার ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৫ টায় সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এদিকে তার শুভাগমন ঘিরে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এম সাইদুর রহমান জাকিরের নেতৃত্বে একটি বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমসহ ওয়ার্ডের শত শত নেতাকর্মী। র্যালীটি কাউন্সিলর কার্য্যালয় থেকে শুরু করে উদ্বোধনস্থলে পৌছে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করে।



















