ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, মেয়র সাদিকের পক্ষে আ’ লীগ নেতাদের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) আওয়ামী লীগের মনোনয়ন পেতে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা।

বর্তমানে ভারতের আজমীর শরীফ অবস্থানরত সাদিকের পক্ষে সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, একজন মেয়র এবং সংগঠক হিসেবে সাদিক আবদুল্লাহ শতভাগ সফল। তাকে ফের দলীয় মনোনয়ন দিতে মহানগর আওয়ামী লীগ কেন্দ্রে রেজ্যুলেশন পাঠাবে। দলের সভাপতি মহানগর আওয়ামী লীগের উপর আস্থা রাখবেন বলে তারা আশা করেন। সংগঠন শক্তিশালী রাখতে সাদিক আবদুল্লাহ’র কোনো বিকল্প নেই বলেও দাবি করেন একেএম জাহাঙ্গীর।

এদিকে সাদিক আবদুল্লাহ’র পক্ষে নগরীতে জনসমর্থন সৃষ্টি এবং নির্বাচনী আমেজ তৈরির লক্ষ্যে তার ভক্ত ও অনুসারীরা নগরময় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে ভরে ফেলেছেন। এর আগে মনোনয়ন বিক্রির প্রথম দিন রবিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, সদর আসনের এমপি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের অপসারিত সাবেক সভাপতি জসিম উদ্দিন।

এদের মধ্যে খোকন সেরনিয়াবাত এবং খান মামুন দুই জনেই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বলে জানিয়েছেন।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৬ মে। ১৮ মে মনোনয়ন বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।

বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোট কেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন। তবে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, মেয়র সাদিকের পক্ষে আ’ লীগ নেতাদের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ০১:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩