ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, দলীয় প্রার্থীকে বিজয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ অবশেষে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী পরিচলনা কমিটির বিশেষ বর্ধিত সভার তারিখ নির্ধারন করা হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থীর জন্য গঠিত সাংগঠনিক টিমের প্রথম সভা সভায় এ তারিখ নির্ধারন করা হয়। রোববার বিকেল ৩টায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের প্রধান, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১নং সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় টিম সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম সমন্বয়ক দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, টিমের সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ,দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৬ মে বরিশালের গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী পরিচলনা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সকল সদস্য, মহানগরের সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, জেলা আওয়ামী লীগের সকল সদস্য, জেলার সকল উপজেলার সভাপতি-সম্পাদক এবং জেলার সকল উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রগণ।

এছাড়াও ১ জুনের বিশেষ বর্ধিত সভায় বরিশাল বিভাগের সকল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিভাগের অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ (বরিশাল জেলা ব্যতীত),বরিশাল বিভাগের অন্তর্গত সকল জেলা পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা চেয়ারম্যানগণ এবং পৌরসভার মেয়রগণ (বরিশাল জেলা ব্যতীত) উপস্থিত থাকবেন।

ওই দুটি বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের প্রধান, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১নং সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এসময় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, দলীয় প্রার্থীকে বিজয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০২:২২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩