ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে গত জুন মাসের বিভিন্ন অপরাধ চিত্রের বিবরনীর সাথে পূর্ববর্তী মাস এবং আগের বছরের জুন মাসের অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালোচনা করেন বিএমপি কমিশনার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিস্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি প্রো-এ্যাকটিভ পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জাতীয় জরুরী সেবা-৯৯৯ ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে কঠোর নির্দেশনা দেন বিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার মো. নজরুল হোসেন, মো. আলী আশরাফ ভূঁঞা, তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের, সিআইডি’র পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম, শেবাচিম হাসপাতাল পরিচালকের প্রতিনিধি, পিবিআই, এপিবিএনসহ বিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

আপডেট সময় : ১০:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩