ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

বরিশাল শিক্ষাবোর্ড/ এইচএসসি পরীক্ষা নিয়েও কঠোর চেয়ারম্যান, মানতে হবে স্বাস্থ্যবিধিও !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
বরিশালে আসন্ন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২জুন) সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পড়ে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছে।পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বণ্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সব স্কুল ও কলেজগুলো খোলার পুর্বেই পরিচ্ছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পুর্বেই এইচএসসি পরীক্ষা কেন্দেগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে শিক্ষাবোর্ড থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানা গেছে।

কলেজ অধ্যক্ষ মো. আবু মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহীদুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন এমন সিলেক্টেড শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষাবোর্ড চেয়ারম্যান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রের কয়েকটি কক্ষের প্রস্তুতি পরিদর্শন ও নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনাও প্রদান করেন।

এদিকে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দীকির কঠোর তত্ত্বাবধানে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। আর আসন্ন এইচএসসি পরীক্ষাও তদ্রুপ পর্যাপ্ত তদারকি ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপুর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন শিক্ষাবোর্ডে চেয়ারম্যান ইউনুস আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল শিক্ষাবোর্ড/ এইচএসসি পরীক্ষা নিয়েও কঠোর চেয়ারম্যান, মানতে হবে স্বাস্থ্যবিধিও !

আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫