ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বিরোধপূর্ণ বাড়ি দখল নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্ব স্ব ক্যাম্পাসের সামনে ওই মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টায় নগরীর ব্যাস্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া-এর পরিবারের বাড়ি দখল করতে হামলা চালায় সমন্বয়ক পরিচয়ে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি, এস এম হাসান রাজু, নাহিদ আলমসহ প্রায় ২০ জন।

এসময় ববি শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া ও তার মা শাহীনা ইয়াসমিনকে হেনস্থা করে। বিরোধীয় বাড়ি নিয়ে আদালতে চলমান রয়েছে। সেই মামলা তুলে নিতে ওই শিক্ষার্থীর বাবা ফরহাদ আলম চৌধুরীকে উঠিয়ে নিয়ে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবকরা। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের নিরাপত্তা ও জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান রাফির উপর হামলা চালানো হয়েছে জানিয়ে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি হয়। সেখানে বিএম কলেজ শিক্ষার্থীরা বলেন, এ হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। সব অভিযোগ মিথ্যা বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট সময় : ১০:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪