ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপি নানা কর্মসুচী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপি নানা কর্মসুচী

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ  সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথী কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আজিজ তাহের খান। পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন করেন তিনি।

এসময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনে যোগ দেন মহাপরিচালক। এরপর রোবার স্কাউট সদস্য- শিক্ষার্থীদের প্যারেড প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় মহাপরিচালক বলেন, সরকার কারিগরি শিক্ষায় ব্যাপক গুরুত্বারোপ করেছেন। এ শিক্ষার মাধ্যমে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও ভুমিকা রাখতে হবে। কারিগরি শিক্ষায় ব্যপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। নিজেকে দক্ষ করে গড়ে তুলে দারিদ্র বিমোচনে এ শিক্ষার বিকল্প নেই। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করেন।

এদিকে এর আগে সকাল ১০ টায় পলিটেকনিকের সেমিনার হলে ’অফিস ম্যানেজমেন্ট এন্ড সার্ভিস রুলস’ বিষয়ের ওপর ৩টি ইন-হাউজ প্রশিক্ষনেরও শুভ উদ্বোধন করেন মহাপরিচালক। অধ্যক্ষ প্রকৌশলী ড. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অধ্যক্ষ রুহুল আমিন পলিটেকনিকের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রশংসার পাশাপাশি সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

এদিকে দিনব্যাপি কর্মসুচীর দ্বীতিয়ার্ধে বিকেল ৩ টায় বার্ষিক ক্রিড়া ( আন্তঃ ও বহিঃ) সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান।  কর্মসুচীতে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ রুহুল আমিন, উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার হালদার সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপি নানা কর্মসুচী

আপডেট সময় : ০৭:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪