ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মো. রিয়াজুল ইসলাম সবুজের (৪০) মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।

রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

মৃতের স্বজনরা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মো. রিয়াজুল ইসলাম সবুজসহ তিনজন আরোহী মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জে থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিল। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩