বরিশালে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ২৯ নং ওয়ার্ডের, পশ্চিম ইছাকাঠী,ভূইয়া সড়ক এলাকায় অভিযান চালায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় মোঃ আরিফুর রহমান (রিয়াজ ভূঁইয়া)কে ১২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান ও একটি বিশেষ টিম।
পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নগরীর ২৯ নং ওয়ার্ডের, পশ্চিম ইছাকাঠী,ভূইয়া সড়ক এলাকায় অভিযান চলানো হয়। এসময় মোঃ আরিফুর রহমানের( রিয়াজ ভূঁইয়া) নিজ বাসার ওয়ারড্রবের নিচের তাক থেকে ১২ বোতল ফেন্সিডিল পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্টে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
















