নিজস্ব প্রতিবেদক
বরিশালে তানযীমুল উম্মাহ মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার সাধারণ শাখার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক। এসময় তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, ভাইস চেয়ারম্যান
ড. মিম আতিকুল্লাহ, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার বরিশাল শাখার প্রিন্সিপাল মিজানুর রহমান খান, বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম আল মাদানী প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠান সঞ্চালনা করেন তানযীমুল উম্মাহ মাদ্রাসার বরিশাল শাখার
(জেনারেল শাখা) প্রিন্সিপাল মো: আবু তালহা।
