ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে জব্দকৃত ড্রেজারের মালামাল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার জাগুয়া এলাকা থেকে গত ১৯ মার্চ ২টি ড্রেজার আটক করে বরিশাল সদর সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন খান। আটকৃত ড্রেজার ২টির মালিকের বিরুদ্ধে ভূমি আইনে মামলা দায়ের নির্দেশ দেন মোবাইল কোর্ট পরিচালনা কারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক মামলা দায়ের করা হয় যাহার জিআর নং ১৬৯। মামলাটি দায়ের হাওয়ার পরে মামলার তদন্তের দায়িত্ব পান বরিশাল সদর নৌ-থানার এস আই সরোয়ার হোসেনের উপর।

তিনি নিয়ম অনুযায়ী মামলায় উল্লেখিত মালামাল জব্দ করে আদালতকে অবহিত করে। জব্দকৃত ড্রেজার ২টি কীর্তনখোলা নদীতেরাখা হয়।

ড্রেজারে পাহাড়াদার না থাকায় একটি চোর চক্র তালা ভেঙ্গে ড্রেজারের মালামল চুরি করে নিয়ে যায়। ঘটনার অনেক দিন পরে ড্রেজার মালিক আল সাঈদ বিষয়টি জানায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে।

তিনি বিষয়টি নিয়ে অসুসন্ধান শুরু করেন কে বা কাহার এই চুরি সংঘটিত করেছে। ফাহিম নামের এক স্থানীয় যুবককে আটক করে বরিশাল সদর নৌ-থানার উপ-পুলিশ পরির্দশক(এস আই) সরোয়ার।

ফাহিমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হলেও ফাহিমের দেয়া তথ্য মতে যারা এই চুরি সংঘটিত করেছে তারা রয়ে যায় অধরায়।

স্থানীয় সূত্র বলছে চোর চক্রের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার ভালো সখ্যতা রয়েছে আর এজন্যই পার পেয়ে যাচ্ছে চুরি ঘটনা এবং চুরির সাথে জরিত ব্যক্তিরা। বিষয়টি নিয়ে কথা হয় বরিশাল সদর নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল জলিলের সাথে। তিনি জানান, কিছু মালামাল চুরি হইছে আমরা অনুসন্ধান করতে আছি।

তবে পুরো বিষয়টি উড়িয়ে দিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেন, আমি শুনেছিলাম ফাহিম নামের একটি ছেলে উঠেছিলো তাই তাকে এনে জিজ্ঞাসাবাদ করেছিলাম। চুরি কোন ঘটনা ঘটে নাই।

ড্রেজার মালিক আল সাঈদ বলেন, ভাই আমার প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।আমি বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছি। এবিষয়ে নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান , আমি বিষয়টি জানি না তবে আপনার কাছে শুনলাম। তবে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে জব্দকৃত ড্রেজারের মালামাল চুরি

আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪