ঢাকাSaturday , 9 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

admin
December 9, 2023 9:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান কে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি কমিটি ও সনাকের আয়োজনে শনিবার সকালে নগরীর সার্কিট হাউজের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল গাফফার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মকর্তাবৃন্দ।