সংবাদ শিরোনাম ::
বরগুনায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ বরগুনায় আমেনা নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মা হয়েছেন। কিন্তু সন্তানের বাবার পরিচয় শনাক্ত হয়নি। খবর পেয়ে সবাই দেখতে এসেছেন মা ও সদ্যজাত শিশুকে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে বরগুনা সদর উপজেলার কোরক এলাকায় নিজ বাড়িতে ছেলে সন্তান জন্ম দেন ওই নারী। পরে অসুস্থ অবস্থায় তাকে ও তার নবজাতক ছেলেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।












